বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি নাকচ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এ ইভেন্ট আয়োজনে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। কিন্তু বিসিসিআইর এওমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবি।

বিসিসিআইকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে কোন অনুরোধ জানানো হয়নি বলে জানিয়েছে বিসিবি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। আত্মগোপনে আছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনসহ অনেক পরিচালক।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে যায় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইন্ডিয়া টুডেকে জয় শাহ বলেছেন, ‘বিশ্বকাপ ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে বিসিবি। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। অক্টোবরে আমাদের বর্ষা মৌসুম থাকবে। আগামী বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো। পরপর দু’টি বিশ্বকাপ আয়োজন করতে চাই না আমরা।’

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা বিসিসিআইকে এমন কোন অনুরোধ করিনি। এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।’
আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজ নিয়েও কথা বলেন জয় শাহ।

তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। তাদের সাথে এখনও কথা হয়নি। আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। নয়তো আমি তাদের সাথে যোগাযোগ করবো। আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ