বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

মুজিবনগরে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার তারানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম ওই গ্রামের আগবত আলীর ছেলে।

জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলম তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে তার বড় মেয়ে শুকতারা খাতুন বাথরুমে যেতে চাইলে তার মা তাকে নিয়ে বাইরে যেতে গেলে দেখেন বাইরে থেকে দরজা আটকানো। এ সময় তার মেয়ে বাবা বাবা করে চিৎকার করে ডাকলেও কোনো সাড়া দেয়নি আলমগীর। পরে দাদা আবগত আলীতে ফোন করে ডেকে নেয়। আলমগীরে বাবা আবগত আলী ও মা আকলিমা খাতুন ছেলের বাড়িতে এসে আলমগীরের ঘরে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। আর পাশের ঘরে আটকে থাকা পুত্রবধূ ও নাতি-নাতনি রুমের দরজা খুলে দেন।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশে একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ হেফাজতে নেয় বর্তমানে লাশ মুজিবনগর থানায় হেফাজতে আছে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ হেফাজতে নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে,পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা খুনি/খুনিরা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটতে পারে।

তবে কি কারনে এই হত্যাকান্ড এখনি বলা যাচ্ছে না তদন্ত করার পরে জানা যাবে প্রকৃত কারন। লাশ ময়ন্তাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ