বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে ট্রাক চাপায় ইকবাল হোসেন (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি একই উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বৃহস্পতিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা বাজারে ট্রক চাপায় তিনি নিহত হন। ইকবাল হোসেন ডাকবাংলা আব্দুর রউফ কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ইকবাল হোসেন মটরসাইকেল যোগে বাড়ি থেকে বৈডাঙ্গা বাজারে আসছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে ইকবাল হোসেন নামে এক যুবক সড়ক দুর্ঘনায় মারা গেছেন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ