বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
অন্যান্য

রাতে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে: আইএসপিএবি

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ রাতের মধ্যে বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

এর আগে পাঁচ দিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকেই পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ জুলাই) ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়ে কারফিউ শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও। আর অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

এদিকে, বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় সীমিত সময়ের জন্য খুলেছে অফিস-আদালত। পাশাপাশি আজ থেকে খুলেছে শিল্প কারখানাও। পোশাক শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে বিবেচিত হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ