শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে রানার আপ হল বাংলাদেশী ফুটি হ্যাগস

ক্রীড়া ডেস্ক: ব্যাংকক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশী ব্যাতিক্রমী ফুটবল দল ফুটি হ্যাগস টিম। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, মালেশিয়া, সিঙ্গাপুর, ওমান, নাইজেরিয়া, ইউরোপের বিভিন্ন দেশের দলসহ প্রায় ৩৬ টি দেশের ফুটবল দলের অংশগ্রহণ করেন।

জানা যায়, ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসাথে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে।

image-30

ফুটি হ্যাগস টিমে রয়েছেন ৪২ বছরের ঊর্ধ্বে পরিপক্ক খেলোয়াড় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ৩২ বছর বয়সী ফারাজ করিম চৌধুরী। খেলায় জয়-পরাজয়ের চেয়ে বড় কথা হল, তাঁরা অনেক বছর ধরে এক সাথে খেলে এবং একে অপরের দুর্বলতাকে ঢেকে শক্তিতে পরিণত করার চেষ্টা করে।

এবারের ফাইনালে অল্পের জন্য ফুটি হ্যাগস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের একটি দল। তাই রানার আপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগস টিমের সদস্যদের।

ক্রীড়া সংশ্লিষ্টদের এক মুখপ্রাত্র বলেন, “ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন দিকে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।

image-31

সর্বশেষ পাওয়া সংবাদ