বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

বঙ্গবন্ধু কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় গত তিন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বাংলাদেশ। তাই এবারের আসরেও চ্যাম্পিয়নশিপেই নজর ছিল স্বাগতিকরা। অবশেষে নিজেদের লক্ষ্যে সফল লাল-সবুজের দল। চারবারই বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন।

সোমবার (৩ জুন) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চতুর্থ শিরোপা ঘরের তোলার লক্ষ্য নিয়ে ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

এর আগে এ গ্রুপে নেপালের বিপক্ষে ৪৬-১১ পয়েন্টে জিতেছিল বাংলাদেশ। তবে ফাইনালে নেপাল একদম শুরুর দিকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দেয়। তবে স্বাগতিকদের উদ্যোমের কাছে টিকতে পারেনি।

শুরুতে ১-০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। নেপাল পরক্ষণে ১-১ স্কোর করে লড়াইয়ের আভাস দেয়। ধারাবাহিকতায় ২-১ স্কোরে এগিয়ে যায় হিমালয়ের দেশটি। তবে স্বাগতিকরা বেশিক্ষণ তাদের রাজত্ব করতে দেয়নি। ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট নিতে থাকে। একপরযায়ে ১৬-িইস্কোরে এগিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেয়।

প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকে। এই সময়ে একবার অলআউট করে লোনাও পায় মিজান-আল আমিনরা। স্বাগতিকদের পয়েন্ট নেওয়ার অভিযানে নেপালও কম যায়নি। গ্রুপ পর্বের চেয়ে আজ পয়েন্ট বেশি পেলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি।

বিরতির পর এগিয়ে চলা অব্যাহত থাকে বাংলাদেশের। দ্বিতীয়বার প্রতিপক্ষকে অলআউট করার সময় স্কোর দাঁড়ায় ২৯-১১ এ।

শেষ দিকে এসে বাংলাদেশ একবার অলআউট হয়। ৪৩-২৮ পয়েন্টে নেপাল পিছিয়ে থাকে। স্বাগতিকদের পয়েন্ট নেওয়ার অভিযানে নেপালও কম যায়নি। গ্রুপ পর্বের চেয়ে আজ পয়েন্ট বেশি পেলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি।

ম্যাচ শেষ হতেই দর্শকদের আনন্দ-উল্লাস বলে দিচ্ছিলো ট্রফি জেতাটা স্বার্থক হয়েছে। এতে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

image-10

মেগা ফাইনালের শুরুতে অবশ্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুনশী। এই ম্যাচে মাঠে নামার আগে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেন অধিনায়ক। বিদায়ের ঘোষণা দিয়ে মাথায় পাগড়ি পরে করেন মাঠ প্রদক্ষিণ। এরপর গড়ায় মাঠের খেলা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ