বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ১৮ বার ফাইনাল খেলে ১৫ বারই চ্যাম্পিয়নের মুকুট পড়লো গ্যালাক্টিকোরা। ম্যাচে গোল দুটি করেছেন দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র।

চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলবে আর শিরোপা জিতবে না রিয়ালের সাথে এমনটি হয়নি গত ৩৩ বছর। ২৪-এ এসেও অপ্রতিরোধ্য মাদ্রিদিয়ানরা। শনিবার রাতে ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে হলুদ জার্সির ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম শিরোপা উৎসব করলো লসব্লাঙ্কেরা।

ম্যাচের প্রথমার্ধে দৃশ্যপট ছিলো ভিন্ন। ৯৭ সালের পর শিরোপা জিততে দাপুটে রূপে হাজির হয় বরুশিয়া ডর্টমুন্ড। তাদের একচেটিয়া আক্রমণে এক পর্যায়ে কোনঠাসা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কোনো মতো পার করে প্রথম ৪৫ মিনিট।

তবে, দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে গ্যালাক্টিরা। আক্রমণের ঝড় বইয়ে দেয় ভিনিসিয়ুস, বেলিংহামরা। মাদ্রিদ জার্সিতে শেষবার মাঠে নামা টনি ক্রুস ও অভিজ্ঞ কারভাহালের অবদানে ৭৪ মিনিটে এগিয়ে যায় ফেভারিটরা।

৮৩ মিনিটে রিয়ালের ১৫তম শিরোপা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের গোলে। বেলিংহামের বাড়ানো বলে সহজ সুযোগটি হাতছাড়া করেননি ব্যালন ডি অর জয়ের লড়াইয়ে থাকা এই তারকা। বাকি সময়ে কোনো চমক দেখাতে পারেনি বরুশিয়া। ১১ বছর পরেও ওয়েম্বলিতে ভাগ্য বদল হলো না জার্মান ক্লাবটির। আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে মাতলো রিয়াল।

আরও পড়ুন:

কানাডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ