শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি

স্পোর্টস ডেস্ক : বোকা জুনিয়র্সের উরুগুইয়ান অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। ২০১১ কোপা আমেরিকা বিজয়ী ৩৭ বছর বয়সী কাভানি উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলে লুইস সুয়ারেজের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ গোল করেছেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।

ইনস্টাগ্রামে এ সম্পর্কে কাভানি লিখেছেন, ‘নি:সন্দেহে বেশ কিছু মর্যাদাপূর্ণ বছর কাটিয়েছি। বিদায় বেলায় আমার হাজারো কথা বলার আছে, হাজারো মধুর স্মৃতি আজ মনে পড়ছে। জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা করার এটাই সঠিক সময় বলে মনে করছি। জাতীয় দলে আমার পক্ষে যা কিছু দেবার প্রয়োজন ছিল আমি তাই দেবার চেষ্টা করেছি। আজ আমি বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই দলটিকে আমি আজীবন অনুসরণ করবো। তোমরা আমার হৃদয়ে থাকবে। সবসময়ই আমার মনে হবে আমি যেন সুন্দর ঐ জার্সিটি পড়ে মাঠে নামছি।’

ক্লাব পর্যায়ে কাভানি ২০১৪-২০২০ সাল পর্যন্ত পিএসজির হয়ে ছয়টি লিগ ওয়ান ও পাঁচটি ফরাসি কাপের শিরোপা জয় করেছেন। প্যারিসের জায়ান্টদের হয়ে কাভানি সব ধরনের প্রতিযোগিতায় ২০০ গোল করেছেন। পিএসজি ছাড়াও কাভানি নাপোলি ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। ২০১১-১২ কোপা ইতালিয়া জয়ী নাপোলি দলের সদস্য ছিলেন। ২০২৩ সালের জুলাইয়ে লা লিগার দল ভ্যালেন্সিয়া থেকে তিনি বোকা জুনিয়র্সে যোগ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ