বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

জোড়া গোলে ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা।

সোমবার (২৭ মে) সৌদি প্রো লিগের এবারের মৌসুমের শেষ দিনে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসের। এর মধ্যে দুই দুটি গোল করেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড। সৌদি লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪৪টি।

এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

একইসঙ্গে আরেকটি অনন্য কীর্তিও গড়া হয়ে গেল তার। ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই। ইউরোপের তিন শীর্ষ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লিগেও তিনি গোলের তালিকায় নিজেকে সবার ওপরে রাখলেন।

আল ইত্তিহাদের বিপক্ষে এ দিন দুইবার অফসাইডে থেকে গোল ও কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধের শেষদিকে দলকে এগিয়ে দেন রোনালদো। মোহাম্মেদ আল-ফাতিলের লম্বা পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে বক্সের ভেতরে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান তিনি।

৫৭তম মিনিটে বাঁ পাশ থেকেই তার শট একটুর জন্য বাইরে চলে যায়। ৬৬তম মিনিটে সালিম আল-মানহালি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল ইত্তিহাদ। মিনিট তিনেক পরই দ্বিতীয় গোলটি করেন রোনালদো কর্নার থেকে হেড করে। প্রথম গোলের পর সেভাবে উদযাপন করেননি তিনি। কিন্তু দ্বিতীয় গোলের পর বাঁধনহারা উদযাপনই বলে দিচ্ছিল, রেকর্ডটি তিনি কতটা চাইছিলেন।

মিনিট পাঁচেক পর তুলে নেওয়া হয় রোনালদোকে। একটু পরই আরও এগিয়ে যায় আল নাস্‌র। এবার পেনাল্টি থেকে গোল করে আব্দুলরাহমান ঘারিব।

নির্ধারিত সময়ের তখন বাকি আর ১০ মিনিট। কিন্তু খেলার নাটকীয়তার বাকি আরও অনেক! ৮৮তম মিনিটে ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুটি গোল করে ম্যাচে প্রবল নাটকীয়তায় ফেরায় আল ইত্তিহাদ। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। বরং যোগ করা আট মিনিটের পঞ্চম মিনিটে মেশারি আল-নেমেরের গোলে পরিষ্কার ব্যবধানেই জেতে আল নাস্‌র।

রোনালদোর অসাধারণ পারফরম্যান্সের পরও মৌসুমটি আল নাসেরের জন্য ছিল হতাশাজনক। সৌদি প্রো লিগে তারা রানার্স আপ হয়েছে আল হিলালের চেয়ে অনেকটা পেছনে থেকে।

রোনালদো ছাড়াও গতকাল আল নাসেরের জার্সিতে গোল করেছেন আল ঘারিব ও আল নেমের। ফলে ৪-২ গোলে জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরেছে আল নাসের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে এবার লিগ শেষ করল রোনালদোর দল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ