রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

৭০০ উইকেটের অনন্য মাইলফলকে সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বের ১৭তম ও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭শ উইকেটের মালিক হন সাকিব।

ম্যাচে যুক্তরাস্ট্র ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে উইকেট নিয়ে ক্যারিয়ারে ৭শ শিকার পূর্ণ করেন সাকিব। বিশ্বের সপ্তম ও দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকারের ক্লাবে নাম লেখান তিনি। এর আগে প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৭শ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন ভেট্টোরি।

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭টি, ২৪৭ ওয়ানডেতে ৩১৭টি এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৭০০ উইকেট আছে তার। এরমধ্যে ২৫বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে অনেক এগিয়ে সাকিব। দেশের কোন বোলারই এখন পর্যন্ত ৪শ উইকেট নিতে পারেননি। মাশরাফি বিন মর্তুজা ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩১০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ