রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ৮ জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ মিশনের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

মূলত টুর্নামেন্টের আগে কন্ডিশনের সম্পর্কে একটা ধারণা দেবে এই সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি আজ টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। বিশ্বকাপের আগে টাইগারদের শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়া। আর তাই টাইগারদের বেঞ্চের সঙ্গে অফফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে একাদশে আসতে পারে বেশ কিছু অদল-বদল।

কেননা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও টপ অর্ডারের ব্যাটার ছিলেন ব্যার্থ। এদিকে বোলাররা ভালো শুরু করলেও শেষ দিকে হারাচ্ছিলেন ছন্দ। বাংলাদেশের জন্য সিরিজটা বলা যায় কেবল আবহাওয়ার সাথে আত্মীয়তা গড়ার। হিউস্টনের গরম বাতাসের সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি সঠিক সমন্বয় খুঁজে বের করতে হবে এই সিরিজ থেকে। যেন পূর্ণ প্রস্তুতি আর আত্মবিশ্বাস নিয়েই ঝাঁপিয়ে পড়া যায় শিরোপার লড়াইয়ে।

বিশ্বকাপ দলটাই এই সিরিজে খেলাবে বাংলাদেশ। যদিও সহ-অধিনায়ক তাসকিন আহমেদ চোটের জন্য থাকবেন বিশ্রাম। বাকিদের হয়তো অদল-বদলে পরখ করে দেখবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একই সাথে সিরিজটটাও জিততে চাইবেন বোনাস হিসেবে।

সম্প্রতি লিটনের ব্যাটে রান নেই। যার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাকে। তাই আজকের একাদশে লিটনকে ঝালিয়ে দেখতে পারে ম্যানেজমেন্ট। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। তাই তার পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়ার চিন্তায় তাকে একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় শরিফুল-মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

সর্বশেষ পাওয়া সংবাদ