রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক :লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে দল পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে অবিক্রীত রয়ে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

টাইগার পেসার তাসকিন আহমেদকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিনের জন্য একমাত্র কলম্বো স্ট্রাইকার্সই বিড করেছিলো। অন্য কোন দল বিড না করায় কলম্বো বিনা বাঁধায় তাসকিনকে দলে পেয়ে যায়।

এলপিএলের নিলামে প্রথমে নাম ওঠে লিটন দাসের। যার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। আর ৫০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল মুশফিকুর রহিমের। তবে দুইজনই অবিক্রীত রয়ে গেছেন।

এবারের এলপিএলের নিলামে এই তিন বাংলাদেশী ক্রিকেটার ছাড়াও রয়েছেন— আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসানের নাম আছে।

এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা।

সর্বশেষ পাওয়া সংবাদ