রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

রিজার্ভ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

স্পোর্টস ডেস্ক : গত ১ মে বিশ্বকাপ দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেই দলে ছিলেন না চলতি আইপিএলে ব্যাটিং তাণ্ডব দেখানো তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর তাকে দলে না রাখা নিয়ে আলোচনা হয় ব্যাপক। অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন ২২ বছর বয়সী এই হার্ড-হিটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার (২০ মে) ভ্রমণ রিজার্ভ হিসেবে দুইজন ক্রিকেটারকে নিচ্ছে। যেখানে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সঙ্গে আছেন ম্যাথু শর্ট। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার ইনজুরিতে পড়লে খেলার সুযোগ পাবেন এই দুই ক্রিকেটারের একজন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তিনি একজনকে রিজার্ভ হিসেবে নিতে চেয়েছিলেন। তবে চলতি আইপিএলে ম্যাকগার্কের দুর্দান্ত ফর্ম তাকে জায়গা করে দিয়েছে।

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে আলোচনায় আসেন ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার হয়ে ২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ম্যাকগার্কের। তাতেই তাকে আইপিএলে জায়গা করে দেয়। আর আইপিএলে দিল্লির হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন ম্যাকগার্ক।

এদিকে ম্যাকগার্কের সঙ্গে ভ্রমণ রিজার্ভ হিসেবে যাচ্ছেন ম্যাথু শর্টও। অস্ট্রেলিয়ার হয়ে নয়টি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার অলরাউন্ডার। দলে বাড়তি কোন পেসার নেয়নি অস্ট্রেলিয়া দল।

সর্বশেষ পাওয়া সংবাদ