বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ চেন্নাই অধিনায়কের

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ তিন ম্যাচের দুটিতে হারের তিতো স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই।

এদিকে বিশ্বকাপ সূচির বেড়াজালে এই ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অভাব ভালোভাবেই টের পেয়েছে দলটি। ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরেছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়েছে। বর্তমানে লাল-সবুজের সতীর্থদের সঙ্গে বৈশ্বিক এই টুর্নামেন্টের ভেন্যুতে অবস্থান করছেন ফিজ। অন্যদিকে চোটের কারণে দেশে ফিরেছেন শ্রীলঙ্কান পেসার পাথিরানাও। তাই সব মিলিয়ে ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে চলতি আইপিএল থেকে বিদায়ের পর মোস্তাফিজকে মিস করার কথা জানান দলটির অধিনায়ক রুতুরাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজের ভাষ্য, ‘এটা ভালো উইকেট ছিল। স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল। লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম। এই মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ নিয়ে খুশি।’

তিনি যোগ করেন, ‘চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। পাথিরানা চোটে ছিল, আমরা ফিজকেও (মুস্তাফিজ) মিস করেছি। যখন আপনার চোট-সমস্যা থাকবে, তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। আমরা প্লে-অফে যেতে পারিনি; তবে এসব হতেই পারে। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষেই জেতাটাই আসল পুরস্কার। আমরা তা করতে পারিনি, ফলে আমি কিছুটা হতাশও হয়েছি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ