রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

জয়ের পরও ছিটকে গেল লক্ষ্ণৌ

স্পোর্টস ডেস্ক : বাজে একটা আসরের শেষটাও হার দিয়ে করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারকা নির্ভর দল নিয়েও পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করল রোহিত শর্মার দল। অন্যদিকে শেষ ম্যাচে ১৮ রানের জয়ের পরও আসর থেকে ছিটকে গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লক্ষ্ণৌর। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লক্ষ্ণৌর মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর সুযোগ নেই।

আজ শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে কোনো হিসেব ছাড়াই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, বেঙ্গালুরু জিতলে ১৪ পয়েন্ট হবে দুই দলেরই। তখন দেখা হবে নেট রান রেট। সেখানে চেন্নাইয়ের থেকে এগিয়ে গেলে তারাই চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে। রান রেটে লক্ষ্ণৌ শেষ করেছে দিল্লিরও নিচে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

ওয়াংখেড়েতে শুক্রবার ২১৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল মুম্বাই। রোহিত শর্মা এবং ডেওয়াল্ড ব্রেভিস মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৮৮ রান। ব্রেভিস ফিরতেই মুম্বাইয়ের পতন শুরু হয়। সূর্যকুমার যাদব কোনও রান করতে পারেননি। ব্যর্থ হয়েছেন হার্দিক (১৬) এবং নেহাল ওয়াধেরাও (১)।

তবে রোহিত ৩৮ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। শেষ দিকে নামান ধীর (৬২) তবু একটু লড়াই করেছিলেন। তবে সেটা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় লক্ষ্ণৌ। ফিরে যান দেবদূত পাডিক্কাল। নুয়ান থুসারার বলে আউট হন তিনি। পরের ওভারে অল্পের জন্য বেঁচে যান মার্কাস স্টয়নিস। এর পর রাহুল এবং স্টয়নিস মিলে লক্ষ্ণৌর ইনিংসের ভিত গড়েন। স্টয়নিস ২৮ রানে ফিরেছেন।

দীপক হুদাও ১১ রানের বেশি করতে পারেননি। তবে নিকোলাস পুরান নামতেই ইনিংসের গতি বদলে যায়। শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন এই ক্যারিবিয়ান। আগ্রাসী ব্যাটিংয়ে ১৯ বলে অর্ধশতক করেন পুরান। ফিফটি পেয়েছেন রাহুলও। সবমিলে বড় সংগ্রহ পায় তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ