রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

সাকিব-মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য অর্জনের মাধ্যমে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়কে স্মরনীয় করে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্যারিয়ার ইতি টানার দ্বারপ্রান্তে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই সাকিব-মাহমুদুল্লাহর জন্য আইসিসির শেষ মেগা ইভেন্ট বলে ধারনা করা হচ্ছে।

শান্ত বলেন, ‘আমি নিশ্চিত নই, এটা সাকিব ও মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ কিনা। কিন্তু এটি ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধত্ব করছেন তারা। এজন্য আমরা তরুণ খেলোয়াড়রা তাদের ভালো কিছু উপহার দিতে চাই। এটা অবশ্যই তরুণ খেলোয়াড়দের গুরু দায়িত্ব।’

বাংলাদেশ ক্রিকেটে খ্যাতি পাওয়া পঞ্চ পান্ডবের অংশ সাকিব ও মাহমুদুল্লাহ। আগামী মাসে বিশ্বকাপ যখন শুরু হবে তখন সাকিবের বয়স হবে ৩৭ এবং মাহমুদুল্লাহর হবে ৩৮। সাকিব ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া ছাড়া তাদের কাছ থেকে বেশি কিছু চান না শান্ত।

তিনি জানান, প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে দু’জনের অভিজ্ঞতা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই মূল্যবান হবে।

শান্ত বলেন, ‘আমরা তাদের কাছ থেকে বেশি কিছু চাই না। তারা যদি নিজেদের দায়িত্ব অনুযায়ী পারফর্ম করে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অন্য সকলের উন্নতিকল্পে তারা নিজেদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিবে-এটাই আমরা চাই।’

সর্বশেষ পাওয়া সংবাদ