রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : জোড়া প্রীতি ম্যাচ খেলতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। এজন্য কয়েকদিন পরই মাঠে নামছে তারা। আগামী ৩১ মে এবং ৩ জুন দুটি প্রীতি ম্যাচে শক্তিশালী কোস্টারিকার মোকাবিলা করবে আলবিসেলেস্তারা। এবার ম্যাচ দুটির জন্য ২১ সদস্যের শক্তিশালী নারী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৩১ মে প্রথম ম্যাচে সিউদাদ ডি বুয়েনস আইরেস স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ফিরতি ম্যাচে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে ৩ জুন লড়বে তারা। এটিও একই সময়ে গড়াবে। ডিরেক্টিভ স্পোর্টস ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।

আর্জেন্টিনার স্কোয়াড : ভেরোনিকা আকুয়ানা, রকিও দিয়াজ, লোরেনা বেনতেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লরিনা অলিভেরস, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিংনগার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিয়ানা কালভো, মারিকেল পেরেইয়ারা, সোলানা পেরেইয়ারা, ভিরিজিনিয়া গোমেজ, আনিক্কা পাজ, আদ্রিয়ানা সাচ, রকিও বুয়েনো, মিলাগ্রস মার্টিন, মেলানাই তোরালেজ, বেলেন পোকো, মারগারিতা গিমেনেজ

সর্বশেষ পাওয়া সংবাদ