রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পাশে হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক : কিছুদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রায় ১০ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বুধবার (১৫ মে) আইসিসির সবশেষ হালনাগাদে দুজনই আছেন এখন এক নম্বরে।

জিম্বাবুয়ে সিরিজে শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে হয়েছে ২২৮। এদিকে হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট। তিনে আছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।

সাকিব ও হাসারাঙ্গার থেকে তার রেটিং পয়েন্টের পার্থক্য ১০। বাংলাদেশের বিপক্ষে ভালো করার ফল পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দুই ধাপ এগিয়ে তিনি এখন চারে। পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোহাম্মদ তাসকিনের। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৩তম স্থানে। পাঁচ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান উঠে এসেছে ২৫-এ।

সর্বশেষ পাওয়া সংবাদ