রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

বিশ্বকাপে খুব বেশি কিছু প্রত্যাশা না করার আহ্বান প্রধান নির্বাচকের

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি কিছু প্রত্যাশা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, বড় লক্ষ্য পূরণ করার মত দল এখনো হয়ে উঠেনি বাংলাদেশ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, ‘আমাদের প্রাথমিক আশা প্রথম রাউন্ডের বাঁধা টপকানো। আমরা যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা হবে।’ তিনি আরও বলেন, ‘গ্রুপ পর্বে আমরা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মতো দলের বিপক্ষে খেলবো। আমরা শ্রীলংকার বিপক্ষে জয়ে প্রত্যাশা করতে পারি কিন্তু আমাদের হারানোর উপায়ও জানে লংকানরা। এজন্য চাপে থাকবে দু’দলই। সবকিছু বিবেচনায় আমাদের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আমরা যদি ঐ ম্যাচটি জিততে চাই তাহলে তাদের চেয়ে খুব ভাল খেলতে হবে আমাদের বা তাদের খুব খারাপ খেলতে হবে। নেপাল ও নেদারল্যাসন্ডের বিপক্ষে অন্য দু’টি ম্যাচ আমরা জিততে পারবো বলে আশাবাদী।’

বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না করতে ভক্তদের প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। লিপুর মতে খুব বেশি প্রত্যাশা না করে ম্যাচ বাই ম্যাচ খেলার কথাই বুঝিয়েছেন টাইগার দলনেতা।

লিপু বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এমনকি আমরা যখন বড় ইভেন্টে খেলিনি, তখনও পরিপূর্ণ স্টেডিয়ামই দেখেছি। ১৯৯৭ সাল থেকে আমি এটি লক্ষ্য করছি। সেই উন্মাদনা এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তেমনটা ভেবেই হয়তো ওভাবে বলেছেন অধিনায়ক। তার চাওয়া, সবাই যেন খুব বেশি আশা না করে।’

তিনি আরও বলেন, ‘ দল সেমি ফাইনালে খেলবে- টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। অর্থাৎ ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়াটাই বুঝিয়েছে অধিনায়ক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপেন বাংলাদেশের সেরা পারফরমেন্স ২০২২ আসর। আসরে সুপার টুয়েলভ পর্বে দুই ম্যাচ জিতেছিল টাইগাররা। ভারতের বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ রানে হেরেছিলো বাংলাদেশ।

আরও পড়ুন:

ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় এমবাপ্পে

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

সাইফউদ্দিনের বিশ্বকাপ দলে না থাকার কারণ জানাল বিসিবি

সর্বশেষ পাওয়া সংবাদ