রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফর্মেটেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে টাইগাররা। গতকাল এ বছর ঘরের মাঠের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআইসি)।

সূচি অনুযায়ী আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তিন সংস্করনের ম্যাচগুলো খেলবে দু’দল।

টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ। ২২ নভেম্বর থেকে অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

এরপর ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। এই সিরিজের সব ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্টে।

২০২২ সালের জুনে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলো বাংলাদেশ। ঐ সফরে দু’টি টেস্ট, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিলো টাইগাররা। টেস্ট ও টি-টোয়েন্টি হারলেও, ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ^কাপের আগে দক্ষিণ আফ্রিকার সাথে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। যা ২৩ মে থেকে শুরু হবে। বিশ্বকাপের পর প্রোটিয়াদের সাথে দু’টি টেস্ট ও আবারও তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ পাওয়া সংবাদ