বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

আইপিএল থেকে দলে ফিরেই ম্যাচসেরা মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন টাইগার এই পেসার। জাতীয় দলের খেলা থাকায় আসরের মাঝপথেই টুর্নামেন্ট ছেড়েছেন। এবার আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিজ জানালেন সবসময় এভাবেই দলে অবদান রাখতে চান।

মুস্তাফিজ বলেন, ‘আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ