বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : অবশেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নিজের পিএসজি ছাড়ার ঘোষণা দেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত এক বছর ধরে এই আলোচনা তুঙ্গে ছিলেন তিনি। নানা সময় গুঞ্জন উঠলেও কখনো তাতে সায় দেননি এমবাপ্পে নিজে। এবার নিজ মুখেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ফরাসি তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে এমবাপ্পে বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’

ঘরোয়া লিগে পিএসজি’র জার্সিতে আলো ছড়ালেও চ্যাম্পিয়ন্স লিগে দলের স্বপ্ন পূরণ করতে পারেননি এমবাপ্পে। চলতি মৌসুমে তাদের যাত্রা শেষ হয় সেমিফাইনালের মঞ্চে। ফরাসি জায়ান্টদের হয়ে কাটানো সময় একই সাথে চাপ ও উপভোগের ছিল বলে মনে করেন এই ফরওয়ার্ড।

তিনি বলেন, পিএসজিতে বেশ কিছু তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা হয়েছিল আমার। মেসি-নেইমারদের সাথে স্মরণীয় মূহুর্ত রয়েছে আমার। এখানে কাটানো প্রতিটি সময় উপভোগের সাথে চাপের এক দারুণ সংমিশ্রণ ছিল। এমন অভিজ্ঞতার স্বাদ দেয়ার জন্য ক্লাবের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

তবে তার পরবর্তী গন্তব্য কোথায়, সেই বিষয়ে কিছু পরিষ্কার করেননি এমবাপ্পে। দলবদলের বিশ্বস্ত সূত্র স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত কয়েকদিনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা হয়নি এমবাপ্পের। তাই রিয়ালই হচ্ছে তার পরবর্তী গন্তব্য।

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। সাত বছর ধরে পিএসজির হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গোল করা এবং করানোয় নিজের ভান্ডার সমৃদ্ধ করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি গোল করিয়েছেনও এই ফরোয়ার্ড।

আগামী রোববার পার্ক দে প্রিন্সেসে তুলোর মুখোমুখি হবে পিএসজি। প্যারিস ক্লাবের জার্সিতে এমবাপ্পে শেষবার ঘরের দর্শকদের সামনে খেলবেন। আর পিএসজির হয়ে তার শেষ ম্যাচ হবে ১৫ মে ফরাসি কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ