রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

ভিসা জটিলতায় আটকে গেলেন আমির

স্পোর্টস ডেস্ক : সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। প্রত্যাবর্তনটা মন্দ হয়নি। তবে এরই মধ্যে আরেক সমস্যায় পড়লেন তারকা এই পেসার।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। দলে আছেন আমিরও। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে আয়ারল্যান্ডের বিমানে চড়া হয়নি তার। সিরিজটি খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ শুরু হবে আগামী ১০ মে। সিরিজটি খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাবর আজমরা। তবে আটকে গেছেন মোহাম্মদ আমির। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ভিসা পাননি এই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দলের সবার সঙ্গেই আমিরের ভিসার আবেদন করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির পাননি। সফরকারী দলের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করার দায়িত্ব আয়োজক বোর্ডের। আইরিশ বোর্ডের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে পাকিস্তান।

আসন্ন সিরিজের আগে ভিসা নিয়ে ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পেরেছেন তিনি। দুইদিন পরেই সিরিজ শুরু। আমিরের ভিসা কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই এই সিরিজে তারকা পেসারকে পাওয়ার বিষয়ে সংশয় দেখা গেছে।

এদিকে, আয়ারল্যান্ডে সংক্ষিপ্ত ট্যুর শেষে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। ২২ মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবররা। এই দুই সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড (১৫ সদস্য) গঠনের কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ