রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

নারী বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের। একই বছরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া নারীদের টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।

আজ রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

আইসিসির মেগা ইভেন্টের প্রস্তুতি ম্যাচের ভেন্যু করা হয়েছে সাভারের বিকেএসপি। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুরের ’হোম অব ক্রিকেট’ খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে।

0b978964df49dcb99d798752b0563cd869574f4f5c99ff37

সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস। সঙ্গে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

এবারের নারী বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। ইতোমধ্যে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ তাদের জায়গা নিশ্চিত করেছে। এছাড়াও বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর হোম অব ক্রিকেট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২’তে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে। আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ।

বিশ্বকাপের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও উপস্থিত ছিলেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ পর্ব)

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়

৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

৩ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

৪ অক্টোবর অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা

৪ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

৫ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

৬ অক্টোবর নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা

৬ অক্টোবর ভারত-পাকিস্তান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

৮ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

৯ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

৯ অক্টোবর ভারত-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

১১ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা

১১ অক্টোবর পাকিস্তান-কোয়ালিফায়ার ১ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

১২ অক্টোবর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

১২ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

১৩ এপ্রিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বিকেল ৩টা

১৩ এপ্রিল ভারত-অস্ট্রেলিয়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

১৪ অক্টোবর ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২ মিরপুর শের-ই বাংলা বিকেল ৩টা

সেমিফাইনাল ও ফাইনাল :

১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সন্ধ্যা ৭টা

১৮ অক্টোবার দ্বিতীয় সেমিফাইনাল মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

২০ অক্টোবর ফাইনাল মিরপুর শের-ই বাংলা সন্ধ্যা ৭টা

সর্বশেষ পাওয়া সংবাদ