রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা শিরোপা ঘরে তোললো রিয়াল মাদ্রিদ। আর এতে স্পেনের ঘরোয়া আসরে রেকর্ড ৩৬টি লিগ শিরোপার মালিক বনে গেলো দ্য হোয়াইট।

স্প্যানিশ লা লিগায় শনিবার (৪ মে) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারায় মাদ্রিদ। এরপর অপেক্ষা ছিল জিরোনা-বার্সেলোনা ম্যাচের দিকে। ম্যাচে বার্সা ড্র করলেই লিগ নিশ্চিত হয়ে যেত মাদ্রিদের।

ড্র নয়, জিরোনার কাছে ৪-২ গোলের ব্যবধানে হারে বার্সা। বার্সার হারে নিশ্চিত হয় মাদ্রিদের লিগ শিরোপা। চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিজেদের করে নেয় লস ব্লাংকোরা। ৩৪ ম্যাচে মাদ্রিদের পয়েন্ট ৮৭। জয় ২৭টি, ছয় ড্রয়ের বিপরীতে হার মাত্র এক ম্যাচে। দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৪। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৭৩ পয়েন্ট।

লিগের শেষ চার ম্যাচের প্রতিটিতে মাদ্রিদ হারলে এবং জিরোনা ও বার্সা সবগুলোতে জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়াবে—মাদ্রিদ ৮৭, জিরোনা ৮৬, বার্সা ৮৫। অর্থাৎ, সবার ওপরে থাকবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই তাই মাদ্রিদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

কাদিজকে ৩-০ গোলে হারানো ম্যাচে মাদ্রিদের পক্ষে গোল করেন ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহাম ও হোসেলো। ৫১ মিনিটে প্রথম গোলটি করেন দিয়াজ। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। ৯৩ মিনিটে হোসেলোর গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মাদ্রিদ। চোখ রাখে বার্সা জিরোনা ম্যাচে। যে ম্যাচের শেষ বাঁশি বাজার পর উৎসবের নগরীতে পরিণত হয় মাদ্রিদ। রেকর্ড ৩৬তম লিগ শিরোপা বলে কথা।

সর্বশেষ পাওয়া সংবাদ