রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল-নাসর

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের কিংস কাপের সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে বড় জয় পেয়েছে আল-নাসর। তার আরেক সতীর্থ সেনেগালিজ তারকা সাদিও মানে করেছেন একটি গোল।সবমিলিয়ে আল-নাসর সেমিফাইনালে ৩-১ গোলে হারিয়েছে আল-খালিজকে।

বুধবার রাতে রিয়াদে কিংস কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে শুরুর সপ্তদশ মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নাসরকে এগিয়ে দেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে গিয়ে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক, বল আল নাসরের একজনের পায়ে লেগে চলে যায় বক্সের কোনায়। দ্রুত ছুটে গিয়ে শট নেন পর্তুগিজ তারকা।

বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো–মানেরা। ৩৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের ডি বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় নাসর। রোনালদো নিজে না নিয়ে সেটি দিয়ে দেন সতীর্থ মানেকে। কোনাকুনি স্পট-কিকে সফল হন সাবেক এই লিভারপুল ফরোয়ার্ড। ফলে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর।

বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। সতীর্থের ফ্লিকে গোলমুখে বল পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে আর কোনো ভুল করেননি পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

এই গোলের মধ্যদিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল ৩৮–এ পৌঁছে গেল।

শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় খালিজ। ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর ভিন্ন কিছু ঘটেনি।

আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলালের মুখোমুখি হবেন রোনালদোরা। এর আগে আল-নাসর ছয়বার কিংস কাপের শিরোপা জিতেছিল। শেষবার তারা চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মৌসুমে।

সর্বশেষ পাওয়া সংবাদ