বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা হয়নি স্মিথ-ম্যাকগার্কের

স্পোর্টস ডেস্ক : আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা হলো না সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ সেনসেশন জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল মার্শ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া দলের একজন অনুকরণীয় খেলোয়ড় এবং দক্ষ নেতা মার্শ।’

১৫ সদস্যের দলে অভিজ্ঞদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, ওপেনার ডেভিড ওয়ার্নার, পেসার মিচেল স্টার্ক এবং মারকুটে ব্যাটার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবেন ওয়ার্নার। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ী অস্ট্রেলিয়ার ১১জন খেলোয়াড়ই এবারের দলে আছেন।

স্মিথকে না রাখার বিষয়ে নির্বাচক জর্জ বেইলি জানান, সীমিত ওভারের ফরম্যাটে অফ-ফর্মে থাকা স্মিথকে নিয়ে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করা ২২ বছর বয়সী ম্যাকগার্কের উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন বেইলি। তিনি বলেন, ‘সাফল্য অর্জনে ভারসাম্যপূর্ণ দল গড়তে সেরা ১৫ জনকে সেরা সুযোগ দেওয়া হয়েছে।’

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

▐ সর্বশেষ পাওয়া সংবাদ