রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন। এ ছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও শিভাম দুবেও এই দলে আছেন। তবে মূল দলে জায়গা হয়নি শুভমান গিল ও রিংকু সিংয়ের। রিজার্ভ হিসেবে তাদের রাখা হয়েছে।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত।

এদিকে শিভাম দুবের সঙ্গে হার্ডিক পান্ডিয়াকেও বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকা ঋষভ পান্ত। তবে আইপিএলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। সাঞ্জু ফেরায় বাদ পড়েছেন অভিজ্ঞ কেএল রাহুল। মূলত টপ-অর্ডার স্লট না থাকায় স্কোয়াডে জায়গা হয়নি তার।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

ট্রাভেলিং : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।

আরও পড়ুন:

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সর্বশেষ পাওয়া সংবাদ