রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

এক ম্যাচে তিন নারী রেফারি

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি-এ লিগের নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে গতকাল তুরিনোর ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরি-এ লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ইন্টার ২-০ গোলে জয়ী হয়েছে।

ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন মারিয়া সোল ফেরেইরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্টে।

৪৯ মিনিটে হেনরিখ মাখিটারিয়ানকে ফাউলের অপরাধে তুরিনোর আদ্রিয়েন টামেজেকে লাল কার্ড দেখান ফেরেইরি কাপুতি। পুরো ঘটনাটি নিখুঁতভাবে বিশ্লেষনের জন্য তিনি পিচ-সাইড মনিটরের সহযোগিতা নিয়েছেন। এরপর ৬০ মিনিটে মার্কোস থুরামকে ফাউলের অপরাধে মাত্তেও লোভোতোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে কোন ভুল করেননি কাপুতি। স্পট কিক থেকে ইন্টারের ব্যবধান দ্বিগুন করেন হাকান কালহানগ্লু।

২০২২ সালে সাসুলো বনাম সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত ৩৩ বছর বয়সী ফেরেইরি কাপুতি এ পর্যন্ত সিরি-এ লিগে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। এর আগে এই তিন রেফারি একসাথে ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ১৬’র ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ