রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। রোববার (২৮ এপ্রিল) দুবাই হয়ে বিকেল ৫টায় অতিথিরা ঢাকায় পৌঁছান। পরবর্তীতে সন্ধ্যার ফ্লাইটে তারা চলে যাবে চট্টগ্রামে। সেখানে আগামী কয়েকদিন অনুশীলন শেষে মূল লড়াইয়ে নামবে সফরকারীরা।

চট্টগ্রামে আগামী ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। এরপর ১০ ও ১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। ১৭ দিনের সফর শেষে আগামী ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় চার বছর পর বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

এর আগে, ২০২০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে। তবে, এবার কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসেছে সিকান্দার রাজার দল। টি-টোয়েন্টি সিরিজ হলেও শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। এই সিরিজ খেলার জন্য আইপিএলে মঞ্চ ছেড়েছেন অধিনায়ক রাজা। 

এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। সিরিজের দলে থাকা বাকি খেলোয়াড়রা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দলেও ছিলেন।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

সর্বশেষ পাওয়া সংবাদ