রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

মুশফিকের আউট নিয়ে বিতর্ক, স্ট্যাটাসে নিজেই লিখলেন ‘মাশা আল্লাহ’

স্পোর্টস ডেস্ক : চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিতর্কিত ক্যাচ আউট হন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৮ রান করে মোহামেডান। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ইনিংসের ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিড উইকেট দিয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন মুশফিক। সেখানে ড্রাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন আবু হায়দার রনি। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে বল হাতে থাকা অবস্থায় বাউন্ডারির লাইনের সীমানায় স্পর্শ করে রনির পা।

কিন্তু কোন টিভি রিপ্লের সাথে ডিপিএলের ম্যাচে তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা না থাকায় অন-ফিল্ড আম্পায়ারদের সিদ্বান্ডে আউট হন মুশফিক।

এ আউটের ঘটনায় কাল কোন প্রতিক্রিয়া না জানালেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে রনির নেওয়া ঐ ক্যাচের স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। লাল বৃত্ত দিয়ে রনির পা চিহ্নিত করে মুশি বুঝিয়েছেন, সীমানার দড়ি স্পর্শ করেছে রনির পা। ঐ ছবির ক্যাপশনে ‘স্যালুট’ দেওয়ার তিনটি ইমোজি দিয়ে ইংরেজিতে মুশফিক লিখেছেন, ‘মাশা আল্লাহ।’

image-53

সর্বশেষ পাওয়া সংবাদ