রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। এই মুহূর্তে দেশে না থাকায় ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে।

প্রাথমিক দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এর মাধ্যমে ২০২২ সালের পর আবারও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা তৈরি হলো সাইফুদ্দিনের।

জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের জন্য এই দলের খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে।
বিসিবি কর্তৃক প্রেরিত ভিডিও বার্তায় আজ লিপু বলেন, ‘দুর্ভাগ্যবশত এই মুহূর্তে দেশে নেই সাকিব এবং মুস্তাফিজ। এজন্য তাদের দলে রাখতে পারিনি আমরা। সৌম্যের ইনজুরি সমস্যা রয়েছে। পর্যবেক্ষণে থাকলেও দলে রাখা হয়েছে তাকে। কারন দলের সাথে থেকেও যেন টিম মিটিংয়ের সেশনগুলো জানতে পারে সে।’

লিপু আরও বলেন, ‘দলে সুযোগ হয়নি মেহেদি হাসান মিরাজের। তবে কোন অফ-স্পিনার ইনজুরিতে পড়লে দলে জায়গা হতে পারে তার। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরিতে এই খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।’

২৮ এপ্রিল বাংলাদেশে এসেই সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩, ৫ ও ৭ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দু’দল।

বাংলাদেশ প্রাথমিক দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, সৌম্য সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ