রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
খেলাধুলা

মোস্তাফিজ চলে গেলে আমরা খুব কষ্ট পাবো: মাইক হাসি

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট তুলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। গড় ২০.৫৪, ইকোনোমি ৯.৪১। এছাড়া শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। চেন্নাই সুপার কিংসের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। তার মধ্যে আজ মঙ্গলবার ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এই ম্যাচের আগে মোস্তাফিজুর রহমানের ভূয়সী প্রংশসা করেছেন চেন্নাইর কোচ মাইক হাসি। পাশাপাশি এও জানিয়েছেন, মোস্তাফিজ চলে গেলে তারা খুব কষ্ট পাবেন।

‘সে (মোস্তাফিজুর রহমান) অসাধারণ স্লো বল করতে পারে। আর সেই বল খেলা খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। আসলে সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। তবে তাকে অবশ্যই যেতে হবে। কারণ, তার দেশ তাকে ডেকে পাঠিয়েছে। আমরা তাকে যতোদিন সম্ভব রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সে যে পারফরম্যান্স করেছে তাতে আমরা খুশি।’

আইপিএলের এবারের আসরের ৩৯তম ও নিজেদের অষ্টম ম্যাচে রাত ৮টায় লক্ষ্ণৌর মুখোমুখি হবে চেন্নাই। ৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই আছে টেবিলের চতুর্থ স্থানে। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে পঞ্চম স্থানে।

এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল (লক্ষ্ণৌ), ২৮ এপ্রিল (হায়দরাবাদ) ও ১ মে (পাঞ্জাব)। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আসরটি থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। তবে মোস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি-মাইক হাসিদের মন খারাপ হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ