বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

বার্সাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক : লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সেলোনাকে কাঁদিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ।

রোববার (২১ এপ্রিল) স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে ভিনিসিয়াস-বেলিংহামরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের দারুণ হেডে এগিয়ে যায় বার্সেলোনা। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৮তম মিনিটে পেনাল্টি থেকে আনচেলত্তির বাহিনীকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।

দারুণ আক্রমণে বক্সে ঢুকে পড়েন ভাসকেস। তাকে ফাউল করে বসেন কুবারসি। এতে বার্সার বিপদ ডেকে এনে রিয়ালকে পেনাল্টি উপহার দেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুইদল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯তম মিনিটে ফেরমিন লোপেসের নৈপুণ্যে আবারও এগিয়ে যায় সফরকারী।

তবে চার মিনিটের ব্যবধানে রিয়ালকে সমতায় আনেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা লুকাস ভাসকেস। এতে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফেরে আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের অতিরিক্ত সময়েও রিয়াল মাদ্রিদের আধিপত্য ছিল। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।

ম্যাচের ৯১তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের বোকা বানিয়ে জুড বেলিংহ্যামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির দল। অনেকটা চলতি মৌসুমের প্রথম লেগের এল ক্লাসিকোর পুনরাবৃত্তি করেন ইংলিশ এই মিডফিল্ডার।

এই নিয়ে চলতি মৌসুমের তিন ক্লাসিকোর সবগুলোয় জিতল রিয়াল। গত অক্টোবরে প্রথম লেগে বার্সেলোনার মাঠে ঘুরে দাঁড়িয়ে বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল আনচেলত্তির দল। এরপর জানুয়ারিতে ভিন্ন প্রতিযোগিতায় আবারও মুখোমুখি হয় দল দুটি; স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতে মাদ্রিদের দলটি।

রুদ্ধশ্বাস ক্লাসিকোয় জিতে ১১ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২৫ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তৃতীয় স্থানে জিরোনার পয়েন্ট ৬৮।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ