রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
খেলাধুলা

মেসির জোড়া গোলে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির হাত ধরে বদলে গিয়েছে ইন্টার মায়ামি। মেজর সকার লিগে গোল করেই চলেছেন মেসি। নাশভিলের বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। করিয়েছেন একটি গোল। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি।

নাশভিলের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল মায়ামি। আত্মঘাতী গোল করেন মায়ামির ডিফেন্ডার ফ্রাঙ্কো নেরি। যদিও সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১১ মিনিটের মাথায় সমতা ফেরান মেসি। লুইস সুয়ারেজের পাস ধরে গোল করেন মেসি। বিরতির আগেই এগিয়ে যায় মায়ামি। এ বার গোল করেন সের্জিয়ো বুস্কেৎস। মেসির কর্নার থেকে হেডে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ভাল সুযোগ পেয়েছিল নাশভিল। কিন্তু মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার গোল হতে দেননি। ৮১ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মেসি। সেখান থেকে আর ফিরতে পারেনি নাশভিল। ১-৩ গোলে হারে তারা।

চলতি মৌসুমে মায়ামির হয়ে ছ’টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন সাতটি গোল। প্রতিটি ম্যাচে গোল করেছেন লিয়ো। তাঁর হাত ধরে ১০টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে মায়ামি। ড্র করেছে ৩টি ম্যাচ। হেরেছে ২টি। ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে মায়ামি।

সর্বশেষ পাওয়া সংবাদ