রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপে নারাইনকে চান পাওয়েল

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙ্গে ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ্ব কাপে খেলার জন্য সুনীল নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে গত মঙ্গলবার প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঐ ম্যাচে বল হাতে দুই উইকেটও নেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলার পর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী নারাইন। তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারাইনকে পাওয়ার প্রত্যাশা করছেন পাওয়েল।

রাজস্থানের হয়ে খেলা পাওয়েল বলেন, ‘গত ১২ মাস যাবত তার কানে ফিসফিস করছি আমি। কিন্তু সে কারও কথাই শুনছে না।’ পাওয়েলের আশা, আইপিএলের সাথে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং নিকোলাস পুরানরা রাজি করাতে পারবেন নারাইনকে।

পোলার্ড-ব্রাভো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লক্ষ্ণৌর হয়ে খেলছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পুরান। বাঁ-হাতি ব্যাটার নারাইন সাধারনত মিডল কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু আইপিএলের এই মৌসুমে কোলকাতার ইনিংস উদ্বোধন করছেন তিনি।

গত মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারাইন। এখন পর্যন্ত এবারের আসরে ২৭৬ রান করেছেন তিনি। পাশাপাশি হাই-স্কোরিং উইকেটে বল হাতে ৬ দশমিক ৮৭ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন নারাইন।

এই মৌসুমের শুরুতে নারাইন বলেছিলেন, ‘বাড়িতে বসে আগামী বিশ্বকাপ দেখবেন।’ কিন্তু সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন নারাইন।
২০১২ সালে অভিষেকের পর ৫১টি টি-টোয়েন্টি খেলা নারাইন বলেন, ‘এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল আছে । তবে দেখা যাক ভবিষ্যৎ কি হয়।’

সর্বশেষ পাওয়া সংবাদ