বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
advertisement
রাজনীতি

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে সিউলে পৌঁছেছে।

প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

দুপুরে সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধি ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

May be an image of one or more people and text

সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় হোটেল শিলা সিউলে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হবে। রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬ তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় সিউলের হোটেল শিলা সিউলে এশিয়ার রাজনৈতিক দল সমূহের আন্তর্জাতিক সম্মেলনের ১৩ তম অধিবেশন উদ্বোধন অনুষ্ঠান হবে।

সম্মেলনের প্রথম দিনে দুইটি প্ল্যানারি সেশন এবং ৬ নভেম্বর দ্বিতীয় দিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি সেশনে এশিয়ার ৩৭ দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন বিষয়ে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং একটি অভিন্ন ঘোষণাপত্র প্রণয়নে কাজ করবেন। ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ