রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

শেখ জামালকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী

স্পোর্টস ডেস্ক: চলমান ডিপিএলের দশম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে সোহানের শেখ জামালকে ১০ উইকেটে হারিয়েছে তাসকিন-শরিফুলরা।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভার ২ বলেই জয় তুলে নেয় আবাহনী। এতে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে তারা। ৮ জয় নিয়ে তাদের পরের অবস্থানে শেখ জামাল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কোনো মোটামুটি ভালোই হয়েছিল শেখ জামালের। ৫০ রান তুলতে তারা হারিয়েছিল তিন উইকেট। পরের ৩৮ রানে হারায় সাত উইকেট। আবাহনীর তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মিলে নেন সাত উইকেট।

সাইফ হাসান (১৬), সৈকত আলী (২৩), তাইবুর রহমান (১৪) এবং ইয়াসির আলী করেন ২৭ বলে ১৭ রান।

আবাহনীর হয়ে ৭ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে চার উইকেট নেন শরিফুল ইসলাম। ৫ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট পান তাসকিন আহমেদ। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন তানজিম। এছাড়া স্পিনার তানভীর ইসলাম দুটি ও মোসাদ্দেক হোসেন পান এক উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর জন্য জয় ছিল কেবল সময়ের ব্যাপার। কত দ্রুত তারা কাজটি সারতে পারেন সেটিরই ছিল অপেক্ষা। ১০ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩ চার ও সমান ছক্কায় ২২ বলে ৩৭ রান করে এনামুল হক বিজয় ও ৪০ বলে ৫৩ রান করে নাঈম শেখ অপরাজিত থাকেন।

সর্বশেষ পাওয়া সংবাদ