রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

জুয়া কোম্পানির অ্যাম্বাসেডর হলেন বিপিএল মাতানো ক্রিকেটার

র্স্পোটস ডেস্ক: দিন বদলের সঙ্গে সঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের বড় বড় জুয়ার কোম্পানিগুলো। বড় বড় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করা ছাড়াও ব্যক্তি ক্রিকেটারদের পেছনে ছুটছে তারা। এবার যুক্ত হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেবিড মালান। যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত মুখ।

বিশ্বের অন্যতম জুয়ার কোম্পানি লাইনবেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মালানকে যুক্ত করেছে। মালান কোম্পানিটির হয়ে বিশ্বব্যাপী প্রচার-প্রসারে কাজ করবেন। জুয়ার কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই ইংলিশ ক্রিকেটার।

‘আমি লাইনবেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে অনেক উচ্ছ্বসিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটি ক্রীড়াপ্রেমিদের জন্য দারুণ পরিবেশ তৈরি করেছে। আমি দারুণ এই সম্পর্কটি এগিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’

মালান সবশেষ বিপিএল খেলেছেন ২০২৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সেবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। সব মিলিয়ে ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলে ২৮ ম্যাচ খেলেছেন মালান। ৩৪ এর বেশি গড়ে ৮৬৯ রান করেন তিনি। সেঞ্চুরি আছে একটি, আর হাফ সেঞ্চুরি ৫টি।

বাংলাদেশের আইন অনুযায়ী জুয়া নিষিদ্ধ, এবার বিপিএলে মালানার সুযোগ হয় কী না সেটাই দেখার।

সর্বশেষ পাওয়া সংবাদ