রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

৫৮ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোমারিও

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে অবসরের ঘোষণা দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোমারিও। মাঝে একবার বাবার ইচ্ছাপূরণে ঘরোয়া লিগের একটি ম্যাচে খেলতে দেখা যায় তাকে। এবার ১৬ বছর পর ফের পেশাদার ফুটবলে ফিরছেন এই ৫৮ বছর বয়সী এই তারকা ফুটবলার।

যতটুকু জানা গেছে, নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতেই মাঠে ফিরছেন তিনি। তার ৩০ বছর বয়সী ছেলে রোমারিনিও খেলেন রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার হয়ে। সেখানেই একসঙ্গে দেখা যাবে বাবা-ছেলেকে।

অবশ্য, রোমারিওর ফেরার খবরটি জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। তারা জানিয়েছে, মাঠে ফিরতে ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি-আ টু’তে নাম নিবন্ধন করিয়েছেন রোমারিও। তবে পুরো মৌসুম খেলবেন না। ছেলের সাথে কয়েকটি ম্যাচ একত্রে খেলবেন বলেই জানিয়েছেন।

এই বয়সে মাঠে নেমে কতোটা কি করতে পারবেন রোমারিও, সেই প্রশ্ন তো থেকেই যায়। তবে এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান কিংবদন্তি। ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব কম অ্যাথলেট এবং ফুটবলারই নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের সুযোগ পায়। আমার বয়স ৫৮ বছর হলেও এখনো বেশ ভালো বোধ করছি। খেলার জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলেই মনে করি।’

২৩ বছরের পেশাদার ক্যারিয়ারে ১০০০-এর বেশি গোল করেছেন রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা ব্রাজিলের হয়ে ৭০টি ম্যাচ খেলে ৫৫টি করেছেন। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা, ফ্ল্যামেঙ্গো, ভাসকো দা গামা ও পিএসভিতেও খেলেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ