রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
খেলাধুলা

বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুশতাক আহমেদ। এ মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের আগে দলের সাথে যোগ দেবেন ৫৩ বছর বয়সী মুশতাক।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) এবং পাকিস্তান (২০২০-২২) দলে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

নতুন দায়িত্ব সম্পর্কে মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং খেলোয়াড়দের মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই কারণ তাদের সহজে শেখানো যায় এবং আমি সবসময় বিশ্বাস করি, বিশে^র ভয়ংকর দলগুলির মধ্যে একটি তারা। যে কোন দলকে হারাতে পারে তারা। কারণ তাদের সামর্থ্য, শক্তি এবং প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস সৃষ্টির চেষ্টা করবো। এই দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছসিত।’

১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ১৪ বছরে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন মুশতাক। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১টি উইকেট নিয়েছেন তিনি। ১৯৯২ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন মুশতাক।

সর্বশেষ পাওয়া সংবাদ