রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। সেই সিরিজের দুই নতুন মুখ নিয়ে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন লেগ স্পিনার আশা সোবহানা ও হার্ড হিটার ব্যাটসম্যান সাজানা সাজিভান। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দায়ালান হেমলাথা। দলে ফেরা শ্রেয়াঙ্কা ছিলেন ওমেন্স প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ভারত স্কোয়াড : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা ইয়াদাভ, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।

সর্বশেষ পাওয়া সংবাদ