রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
খেলাধুলা

২০২৭ সালের বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে নিজ মাঠে বিশ্বকাপ ম্যাচের জন্য ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ভেন্যুগুলো হলো- জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

দক্ষিণ আফ্রিকান নিউজ-২৪ ওয়েবসাইটকে সিএসএর প্রধান নির্বাহি ফোলেতসি মোসেকি বলেন, ‘বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা সব কিছু বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। এবারই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

টুর্নামেন্টের তিন আয়োজক দেশের মধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের টিকিট পেতে আফ্রিকান কোয়ালিফায়ারে খেলতে হবে নামিবিয়াকে।

এদিকে সহ-আয়োজক জিম্বাবুয়েতে আন্তর্জাতিক স্টেডিয়াম প্রায় ৫টির মতো। তবে চূড়ান্ত না হলেও হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কেই হতে পারে বিশ্বকাপের ম্যাচ। এদুটি মাঠ অষ্টম বিশ্বকাপেও ম্যাচ আয়োজন করেছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ