রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা
advertisement
খেলাধুলা

মেসির গোলের পরও হারলো মিয়ামি

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে দলে ফিরেই গোলের দেখা পেলেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু মেসির গোলের পরও মেজর লিগ সকারে কোলোরাডো র‌্যাপিডসের সাথে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। লিগ ও কনকাকাফ মিলিয়ে এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়হীন মিয়ামি। ঘরের মাঠে ম্যাচের সেরা একাদশে ছিলেন না মেসি। ফলে মিয়ামির আক্রমনের ধারও কমতি ছিলো।

প্রতিপক্ষকে চাপে ফেলার মত কোন আক্রমন করতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করে মিয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। এরপরই বদলে যায় মিয়ামির খেলার ধরণ। আক্রমনের ধার বেড়ে যাওয়ায় ম্যাচে সমতা ফেরানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মিয়ামিকে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রির ক্রস থেকে বল পেয়ে বাঁ-পায়ের নিঁখুত শটে গোল আদায় করে নেন মেসি। ম্যাচে ১-১ সমতা ফেরায় মিয়ামি।

তিন মিনিট পর মিয়ামিকে আবারও গোলের আনন্দে মাতান মেসি। নিজে গোল না করলেও, দলকে এগিয়ে যেতে অবদান রাখেন তিনি। মধ্যমাঠ বল নিয়ে পাস দেন ডেভিড রুইসকে। বল নিয়ে বক্সে ঢুকে লিওনার্দো আফনসোকে পাস দেন রুইস। বল পেয়ে সরাসরি শটে গোল করেন আফনসো। ২-১ গোলে এগিয়ে যায় মিয়ামি।

এগিয়ে থেকেই ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো মিয়ামি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে গোল করে ম্যাচে সমতা ফেরায় কোলোরাডো। ৮৮ মিনিটে কোল বাসেতের গোলে ২-২ সমতায় নিয়ে মাঠ ছাড়ে কোলোরাদো।

এই ড্র’তে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের টেবিলের তৃতীয়স্থানে আছে মিয়ামি। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউ ইয়র্ক রেড বুলস।

সর্বশেষ পাওয়া সংবাদ