রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা
advertisement
খেলাধুলা

পাকিস্তানের সঙ্গে অনুশীলন, পাঁচ বছরের জন্য নিষিদ্ধ উসমান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে একটি শিবিরে অনুশীলন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খান। সেই কারণে পাঁচ বছরের জন্য তাঁকে নির্বাসিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। এই পাঁচ বছর সংযুক্ত আরব আমিরাতের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি।

জন্মসূত্রে পাকিস্তানি উসমান আরব আমিরাতেই থাকেন। এখনও সেখানকার জাতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু লিগ ক্রিকেটে নজর কেড়েছেন। সদ্যসমাপ্ত পাকিস্তান সুপার লিগে খেলেছেন উসমান। দু’টি শতরান করেছেন তিনি। তার পরেই পাকিস্তানের একটি শিবিরে ডাকা হয়েছিল উসমানকে।

এমিরেটস ক্রিকেট বোর্ড ডানিয়েছে, উসমান নিয়ম ভেঙেছেন। সংযুক্ত আরব আরব আমিরাতের হয়ে খেলার সুযোগ ছিল তাঁর। কিন্তু অন্য দেশের প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে উসমান বুঝিয়ে দিয়েছেন, আরব আমিরাতের হয়ে খেলার বিশেষ ইচ্ছা তাঁর নেই। সেই কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছে। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ও আবু ধাবি টি১০ লিগেও খেলতে পারবেন না উসমান।

উসমানের সামনে অবশ্য একটি দরজা খোলা রয়েছে। জন্মসূত্রে পাকিস্তানি হওয়ায় সে দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে পাকিস্তানের। সেখানে তিনি যদি সুযোগ পান ও ভাল খেলতে পারেন তা হলে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে তাঁর কাছে।

সর্বশেষ পাওয়া সংবাদ