রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বাংলাদেশকে ৫১১ রানের বিশাল লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : অবশেষে চট্টগ্রাম টেস্টের ইনিংস ঘোষণা করলেন লঙ্কান কাপ্তান ধনাঞ্জয়া ডি সিলভা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে এক সেশনও ব্যাট করেনি লঙ্কানরা। তার আগেই অধিনায়ক ব্যাটারদের দিয়েছেন মাঠ ছেড়ে আসার সংকেত দিলেন। ততক্ষণে অবশ্য সফরকারীদের লিড গিয়ে ঠেকেছে ৫১০ রানে। বাংলাদেশের সামনে এখন টার্গেট ৫১১।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) ম্যাচের চতুর্থ দিনে ১০২ রানে ৬ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলে স্কোর বড় করার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফিফটিও হাঁকিয়ে ফেলেন ম্যাথিউস। তবে ফিফটির পর তাকে বেশি সামনে এগুতে দেননি সাকিব আল হাসান। ৭৪ বলে ৫৪ রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দেন সাকিব।

ম্যাথিউসকে চতুর্থ দিনের প্রথম ও একমাত্র শিকার বানান বাংলাদেশের সেরা অলরাউন্ডার।কারণ এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে লঙ্কানরা। পিচে থাকা প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোকে ডেকে তুলে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

আগের দিন এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৮৬ রানে চলে যায় ৬ উইকেট।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। বাকি তিন উইকেট টানা ৩ ওভারে শিকার করেন হাসান।

ওপেনার নিশান মাদুশকাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে শাহাদাত হোসেনের তালুতে বন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে। লঙ্কান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান হাসান।

দিনের শেষ উইকেটটি নেন খালেদ। কামিন্দু মেন্ডিসের (৯) ব্যাটে বল লেগে উইকেটরক্ষক লিটন ক্যাচ নিলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন অধিনায়ক শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে স্পর্শ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ