রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

এক বলের পিছনে ছুটলেন পাঁচ জন!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে একাধিক বার হাসির খোরাক হয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় টেস্ট চলাকালীন আবার একটি ঘটনা ঘটল, যা দেখে হাসি চেপে রাখতে পারলেন না ক্রিকেটপ্রেমীরা। একটি বলের পিছনে দৌড়াতে দেখা গেল বাংলাদেশের পাঁচ ফিল্ডারকে। তবে অত জন দৌড়নোর দরকারই ছিল না।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে ঘটনাটি ঘটে। হাসান মাহমুদের বল প্রবাথ জয়সূর্যের ব্যাটের কানায় লেগে গালি অঞ্চল দিয়ে বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেখানে কোনও ফিল্ডার ছিল না। কিন্তু স্লিপের চার জন এবং পয়েন্টে এক জন ছিলেন। পাঁচ জনেই সেই একটি বলের দিকে দৌড়াতে শুরু করেন। শেষ পর্যন্ত পয়েন্টে যিনি ফিল্ডিং করছিলেন তিনি ঝাঁপিয়ে পড়ে বল বাঁচিয়ে অন্য এক ফিল্ডারের দিকে ছুড়ে দেন। তিনি সেই বল ছুড়ে দেন উইকেটকিপারের উদ্দেশে।

দু’টি রান বাঁচানো গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের প্রচেষ্টা দেখে হাসির রোল উঠেছে। ক্রিকেটপ্রেমীদের মত, ওই বল বাঁচাতে দু’জন গেলেই চলত। পাঁচ জনের ছোটার কোনও দরকারই ছিল না। দ্বিতীয় টেস্টেও হারের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। এই টেস্ট হেরে গেলে শ্রীলঙ্কার হাতে চুনকাম হতে হবে তাদের।

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও একটি ঘটনা ঘটেছিল। মধ্যাহ্নভোজের বিরতির পরে ব্যাট করছিলেন দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। তাইজুল ইসলামের একটি বলে রক্ষণাত্মক শট খেলেছিলেন মেন্ডিস। খালি চোখে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বল ব্যাটের মাঝে লেগেছে। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয় ব্যাটে লাগার আগে বল প্যাডে লেগেছে। তিনি কয়েক জন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন। বাংলাদেশের এই সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যান শ্রীলঙ্কার দুই ব্যাটার ও আম্পায়ার।

রিভিউতে দেখা যায়, বল প্যাডের ধারেকাছেও ছিল না। রিভিউ দেখার পরে বাংলাদেশেরই কয়েক জন ক্রিকেটার হাসি চাপতে পারেননি। শ্রীলঙ্কার দুই ব্যাটারও হেসে ফেলেন। এর পরে তিন ফিল্ডার মিলে একটি ক্যাচ ছাড়ার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ