রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
খেলাধুলা

আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং করলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে পুরনো সেই ফিজকেই যেন আবারও দেখল তার সমর্থকরা। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচে নিলেন ২৯ রান খরচায় ৪ উইকেট। যা আইপিএলে তার ক্যারিয়ার সেরা বোলিংও বটে।

শুক্রবার (২২ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরু। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বল ডট দেন মোস্তাফিজ। দ্বিতীয় বলে ডু প্লেসির কাছে চার হজম করলেও তৃতীয় বলে তাকে সাজঘরের পথ দেখান দ্য ফিজ। মুস্তাফিজের আউটসাইড অফের স্লোয়ার বলটি মারতে গিয়ে ডিপ পয়েন্টে ধরা পড়েন ডু প্লেসি। ডু প্লেসির আউটের পর ক্রিজে আসেন রজত পতিদার। দুই বল ডট দিয়ে তৃতীয় বলটি খোঁচা মেরে উইকেটে ধোনিকে ক্যাচ দিয়ে বিদায় নেন রানের খাতা না খুলেই।

দ্বিতীয়বার মুস্তাফিজকে ১২তম ওভারে বোলিংয়ে আনেন রুতুরাজ। তার দ্বিতীয় বলে স্লোয়ারে পরাস্ত হয়ে মিডউইকেট ক্যাচ দেন কোহলি। তাকে সাজঘরে পাঠাতে বাউন্ডারির পাশ থেকে রিলে ক্যাচ নেন আজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র। এক বল বাদে মুস্তাফিজ করলেন কাটার। যা সোজা আঘাত হানে স্টাম্পে। তাতেই ক্যামেরুন গ্রিন ফেরেন সাজঘরে।

আইপিএলে এটাই মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ২০১৬ সালের নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট ছিল তার আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

২০১৬ সালের আইপিএলে রাজকীয় অভিষেক হয়েছিল পেসার মুস্তাফিজু রহমানের। হায়দরাবাদের হয়ে প্রথম আসরেই জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বল হাতে একের পর এক প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্থ করে পেয়েছিলেন ‘দ্য ফিজ’উপাধি। এরপরই খেই হারান মুস্তাফিজ। পুরনো সেই মুস্তাফিজকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৮ বছর পর ‘ফিজ’ রূপে আবির্ভাব হলো এই বাঁহাতি পেসারের।

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। তিন টি-টি-টোয়েন্টিতে শিকার করেছেন মোটে ২ উইকেট। পরে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন প্রথম দুই ম্যাচে। চলমান আইপিএলের চেন্নাই সুপার কিংসের একাদশে মোস্তাফিজকে একাদশে জায়গা পাবেন কিনা তা নানা সন্দেহ ছিল অনেকেরই। তবে লঙ্কান পেসার পাথিরানার ইনজুরিতে কপাল খোলে ফিজের। আসরের উদ্বোধনী ম্যাচের একাদশে সুযোগ পান এই টাইগার পেসার। তার পর যা করে দেখালেন এক কথা অবিশ্বাস্য। প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ