রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
খেলাধুলা

মাঠে নেমেই ৫ উইকেট নিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। আজ বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে মাশরাফি শুধু খেলতেই নামেননি, বল হাতে রীতিমত নিজেকে বিধ্বংসী রূপে উপস্থাপন করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।

টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাট করতে পাঠান মাশরাফি। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাশরাফি নিজেকে বোলিংয়ে আনেন ৫ নম্বর বোলার হিসেবে। এসেই তাণ্ডবলীলা চালালেন গাজী গ্রুপের ওপর। ৮ ওভার বল করে একাই নিয়ে নিলেন ৫ উইকেট। রান দিয়েছেন কেবল ১৯টি।

স্পিনারদের মত ছোট্ট রানআপে বল করেন অধিনায়ক মাশরাফি। এখনও এই বয়সে বল হাতে কতটা বিধ্বংসী টাইগারদের সাবেক অধিনায়ক, তা আবারও প্রমাণ করলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের মূল অধিনায়ক মাশরাফিই। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। এ কারণে দলটি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় মুমিনুল হককে। তবে, টেস্ট দলে থাকা মুমিনুল জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চলে যান।

এ কারণে দলটির ভারসাম্য কমে গেছে। পাশাপাশি নেতৃত্বশূন্যতাও দেখা দিয়েছে। তাই কর্মকর্তাদের অনুরোধে মাশরাফি খেলার সিদ্ধান্ত নেন। আর আজ খেলতে নেমেই তো অসাধারণ পারফরম্যান্স দেখালেন। মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩৫.৪ ওভারেই ১৩৬ রানে অলআউট হয়ে যায়।

সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম। ১৮ রান করেন ওপেনার এবং অধিনায়ক মেহেদী মারূফ। মাশরাফির বলে আউট হন উইকেটরক্ষক ব্যাটার প্রিতম কুমার, সাব্বির হোসেন শিকদার, ফয়সাল আহমেদ রায়হান, মইন খান এবং মাহফুজুর রাব্বি।

সর্বশেষ পাওয়া সংবাদ