বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আমান কটন ফাইবার্সের পর্ষদ সভা ১০ নভেম্বর ১২ নভেম্বর একমি পেস্টিসাইডের পর্ষদ সভা ঢাকার পাবলিক টয়লেটের মান নিশ্চিতে ভূমিজ ও আইপিডিসি’র অংশীদারিত্ব শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! প্রজ্ঞাপন জারি - ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
advertisement
কর্পোরেট

ঢাকার পাবলিক টয়লেটের মান নিশ্চিতে ভূমিজ ও আইপিডিসি’র অংশীদারিত্ব

ঢাকার ছয়টি পাবলিক টয়লেটের (গণ-শৌচাগার) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করতে ভূমিজ-কে সাহায্য করবে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, যা মূল লক্ষ্য নারী ও সুবিধাবঞ্চিত মানুষসহ সবার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা।

এই অংশীদারত্বের আওতায়, রাজধানীর ছয় ব্যস্ত এলাকার ছয়টি পাবলিক টয়লেটের পরিচালন ব্যয় বহন করবে আইপিডিসি ফাইন্যান্স। ফলে টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার ও ব্যবহার উপযোগী থাকবে এবং সেবা কখনো বন্ধ হবে না। পাবলিক টয়লেটগুলো হলো; মহাখালী বাস টার্মিনালের অনন্যা নারী পাবলিক টয়লেট, গুলশান ১-এর ভূমিজ পাবলিক টয়লেট, মিরপুর ১০-এর ভূমিজ যানবাহন পাবলিক টয়লেট, গাউসিয়ার নূর ম্যানশনে অবস্থিত ভূমিজ-রবীন্দ্র নারী পাবলিক টয়লেট (শুধু নারীদের জন্য), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরের ভূমিজ নারী পাবলিক টয়লেট এবং খিলক্ষেত বাজারের ভূমিজ খিলক্ষেত পাবলিক টয়লেট

আইপিডিসি’র এই অর্থায়ন দিয়ে পরিচ্ছন্নতাকর্মী ও স্টাফদের বেতন, পানি ও বিদ্যুৎ বিল, সাবান, টিস্যু, স্যানিটাইজার ও জীবাণুনাশকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ, তদারকি ও ছোটখাটো মেরামতের খরচ মেটানো হবে। প্রকল্প চলাকালে ছয় পাবলিক টয়লেটে একসাথে সহায়তা প্রদান করা হবে, যাতে সেবার মান ধারাবাহিক থাকে এবং সবাই দীর্ঘমেয়াদে এর সুফল পায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমিজ-এর ফাউন্ডার ও সিইও ফারহানা রশিদ; ফাউন্ডার ও সিওও মো: মাসুদুল ইসলাম এবং আইপিডিসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট অত্যন্ত জরুরি, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই সেবাগুলো যথাযথভাবে চালু রাখতে ভূমিজ-এর পাশে থাকতে চাই, যাতে ঢাকাবাসীর জীবনযাত্রা আরও স্বস্তির হয়। এই উদ্যোগটি বাস্তবসম্মত সমাধানে ভূমিকা রাখার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে তুলবে বলে আমার বিশ্বাস।”

ভূমিজ-এর ফাউন্ডার ও সিইও ফারহানা রশীদ বলেন, “পাবলিক টয়লেট পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে নিয়মিত পরিচালন সহায়তা জরুরি। আইপিডিসি’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা ঠিকভাবে টয়লেটগুলোর রক্ষণাবেক্ষণ করতে, প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করতে এবং আরও নির্ভরযোগ্য সেবা দিতে পারব। আমরা পাবলিক টয়লেটকে সবার জন্য, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ অব্যাহত রাখবো।”

ভূমিজ রাজধানী-ভিত্তিক একটি সামাজিক প্রতিষ্ঠান, যারা পাবলিক টয়লেট নির্মাণ ও পরিচালনা করে। তারা মানুষের চলাচল বেশি এমন এলাকায় নারী-বান্ধব ও সবার ব্যবহার উপযোগী পাবলিক টয়লেট নির্মাণে বিশেষ গুরুত্ব দেয়। এই অংশীদারত্ব সমাজ কল্যাণে ও দেশে জরুরি জনসেবা সহজলভ্য করতে আইপিডিসি ফাইন্যান্সের প্রচেষ্টাকে আরও দৃঢ় করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ